২০৩০ সাল নাগাদ ৮টি পারমাণবিক বিদ্যুৎ চুল্লী নির্মাণ করবে ইরাক
ইরাক তাদের বৈদেশিক জ্বালানি নির্ভরতা কমাতে ২০৩০ সাল নাগাদ আটটি পারমাণবিক বিদ্যুত চুল্লী নির্মাণ করতে চায়। দেশটি দীর্ঘস্থায়ী বিদ্যুৎ ঘাটতি মেটাতে এমন পরিকল্পনা হাতে নিয়েছে। গত মঙ্গলবার কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি।
বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, ইরাক বর্তমানে প্রতিবেশি দেশ ইরান থেকে বিদ্যুৎ ও গ্যাস আমদানি করে ব্যবহার করে। ফলে এ প্রতিবেশি দেশের উৎপাদিত প্রায় এক-তৃতীয়াংশ বিদ্যুৎ ইরাককে এককভাবে আমদানি করতে দেখা যায়।
ইরাকি রেডিওঅ্যাকটিভ সোর্সেস রেগুলেটরি অথোরিটির প্রধান কামাল লতিফ এএফপিকে বলেন, ২০৩০ থেকে ২০৩১ সাল নাগাদ আমরা পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের মাধ্যমে আমাদের বিদ্যুৎ চাহিদার ২৫ শতাংশ উৎপাদন করতে চাই। পারমাণবিক বিদ্যুৎ তুলনামূলকভাবে সোলার বা অন্যান্য নবায়নযোগ্য বিদ্যুতের বিপরীতে অনেক সাশ্রয়ী এবং বছরের যেকোন সময় পাওয়া যায়।
লতিফ বলেন, এ ব্যাপারে রাশিয়া, কোরিয়া, চীন, আমেরিকা ও ফ্রান্সের কোম্পানিগুলোর সাথে বর্তমানে আলোচনা চলছে। এ বছরের শেষ নাগাদ পারমাণবিক চুল্লী নির্মাণের ব্যাপারে চুক্তি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
ইরাক ৪০ বিলিয়ন ডলার ব্যয়ে নতুন পারমাণবিক চুল্লী নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে- প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে কেবলমাত্র বলেছেন, বাগদাদ সম্ভাব্য স্বল্প-সুদে ঋণের পাশাপাশি ২০ বছর মেয়াদে ঋণ পরিশোধ সুবিধা নিয়ে আলোচনা করবে।
জামান / জামান
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত