ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুর শেখ মুজিব মেডিকেল হাসপাতালে টেন্ডার খোলা নিয়ে টালবাহানার অভিযোগ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১-২-২০২২ দুপুর ১২:৯
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডার খোলা নিয়ে টালবাহানার অভিযোগ করেছেন ঠিকাদার মো. ওহিদুর রহমান।  
 
অভিযোগ সূত্র থেকে জানা যায়, গত ২৬ জানুয়ারি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহের ৫ গ্রুপ ১৬ কোটি টাকার টেন্ডার ড্রপ হয়। টেন্ডার ড্রপিংয়ের শেষ সময় ছিল ওই দিন দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর সাড়ে ১২টায় ঠিকাদারদের সামনে প্রকাশ্য টেন্ডার বাক্স খুলবে এবং কোন ঠিকাদার দরপত্রে সর্বনিন্ম দর দাতা হয়েছে তা জানানোর কথা ছিল।  কিন্তু দীর্ঘ এক সপ্তাহ পার হলেও কোনো টেন্ডার খোলা হয়নি।
 
ঠিকাদার অহিদুর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান ও প্রধান সহকারী সামসুর রহমা।ন প্রধান সহকারী সামসুর রহমান দীর্ঘ ২৭ বছর ধরে এ হাসপাতালে কর্মরত এবং ২০ বছর ধরে একটি চক্রকে টেন্ডার পাইয়ে দিয়ে এবং নিজেও তাদের সাথে ঠিকাদারির কাজ করে থাকে। ওই চক্রকে টেন্ডার দেয়ার জন্য টাললবাহানা করছে প্রধান সহকারী সামসুর রহমান। 
 
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, টেন্ডার ওপেনিং কমিটি হয়েছে ৩ সদস্যবিশিষ্ট এবং টেন্ডার মূল্যায়ন কমিটি হয়েছে ৭ সদস্যবিশিষ্ট, যার যাচাই-বাছাই চলছে।
 
নাম প্রকাশ না করার শর্তে ফরিদপুরের একাধিক ঠিকাদার জানান, শত শত কোটি টাকার দুর্নীতির হোতা প্রধান সহকারী সামসুর রহমান। পর্দা কেলেঙ্কারির প্রধান হোতা এই সামসুর রহমান। অথচ ওনার হলো না কিছুই? এ দুর্নীতির জন্য তিনজন ভালো ডাক্তারের চাকরি চলে গেল। আমরা প্রধান সহকারী সামসুর রহমানের অন্যত্র বদলি দাবি করছি। 
 
এ ব্যাপারে ফরিদপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন জানান, প্রধান সহকারী সামসুর রহমান বিএনপি– জামায়াত জোটের এজেন্ট। ও কী করে দীর্ঘ ২৭ বছর একই কর্মস্থলে চাকরি করছে? আমি অনুরোধ করছি স্বাস্থ্য বিভাগের মহাপরিচালককে, সামসুর রহমানকে যেন দ্রুত অন্যত্র বদলি করা হয় এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়।

শাফিন / প্রীতি

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার