ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ৩ ফেব্রুয়ারি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-২-২০২২ দুপুর ১২:৪২

করোনাভাইরাসের তৃতীয় ধাক্কায় ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। এমন পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

রাজ্যটিতে আগামী বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করতে পারবে। আর পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু থাকবে এলাকাভিত্তিক ‘পাড়ায় শিক্ষালয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলেও ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকছে বিধিনিষেধ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধিনিষেধ চলাকালে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কারফিউ।

বিধিনিষেধে বলা হয়েছে, ৭৫ শতাংশ কর্মচারী নিয়ে খুলতে পারবে সরকারি-বেসরকারি অফিস, রেস্টুরেন্ট, বার, সিনেমা হল। পার্ক, বিনোদন পার্ক আপাতত খুলে দেওয়া হচ্ছে। ১৫ ফেব্রুয়ারির পর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে সরকার। ৭৫ শতাংশ লোক নিয়ে ক্রীড়া কার্যক্রম, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাস্তার মিটিং, মিছিল ২০০ জনকে নিয়েই করতে হবে।

এছাড়া কলকাতা থেকে মুম্বাই ও দিল্লির বিমান চলাচলে বিধিনিষেধ থাকছে না। কলকাতা-ব্রিটেন বিমান চলাচলেও বিধিনিষেধ উঠল। তবে প্লেনে উঠতে আরটিপিসিআর টেস্টে করোনা পজিটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক। এদিকে, বেঙ্গালুরুতে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী থাকায় কলকাতা-বেঙ্গালুরু বিমানে কড়াকড়ি বহাল থাকছে।

প্রীতি / প্রীতি

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী