পাইকগাছার কপিলমুনিতে কপোতাক্ষ তীরবর্তী সরকারি জায়গা দখল চলছে
খুলনার পাইকগাছার বাণিজ্যক উপশহর কপিলমুনিতে কোনোভাবেই বন্ধ হচ্ছে না সরকারি সম্পত্তি দখলবাজদের আগ্রাসন। এবার উপজেলার কপিলমুনি মাছ বাজারসংলগ্ন কপোতাক্ষ নদের চর ভরাটি জায়গা সময়ের ব্যবধানে ফের দখল হতে বসেছে, যা ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে দখলমুক্ত করা হয়। সেসব মুল্যবান জায়গায় ইতোমধ্যে অপরিকল্পিতভাবে বাঁশের খুঁটি ও ঘেরা লাগিয়ে দখলে নিয়েছে একাধিক ব্যক্তি। ফলে দখলকৃত জায়গা থেকে অবৈধ বাঁশ-খুটি অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সরেজমিন দেখা যায়, কপিলমুনি মাছ বাজারসংলগ্ন কপোতাক্ষ তীরবর্তী সরকারি জায়গা কোনো প্রকার ডিসিআর ছাড়াই মনগড়াভাবে ও এক প্রকার প্রভাব খাটিয়ে দখল করেছে কতিপয় ব্যাক্তি। সেখানে বাঁশের খুঁটি বসিয়ে এবং রেলিং দিয়ে আলাদা আলাদাভাবে দখল দিয়ে রেখেছে।
বাজারের কয়েকজন ব্যাবসায়ী জানান, প্রথমে সাবেক ইউপি সদস্যর একটি কাটা ছিল। তিনি দীর্ঘদিন ব্যাবসা করেন। পরবর্তীতে তাকে অনুসরণ করেই তারই পার্শ্বে একে একে আরো ৫ ব্যক্তি একই ভাবে দখল করেছেন মূল্যবান এসব জায়গা, যা উদ্ধার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
হাট-বাজার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। এখন অপেক্ষা করছি তিনি কী করেন।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের অধীনে। পাউবো চাইলে আমরা পদক্ষেপ নেব।
শাফিন / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied