ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে ৫ ইউপিতেই নৌকার জয়


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ১-২-২০২২ দুপুর ৩:১৫
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অনুষ্ঠিত ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবগুলোতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- হাদিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিলকিছ জাহান (নৌকা) ৬৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র সেলিম আজাদ (আনারস) ৪৭৮২ ভোট পেয়েছেন। নগদা শিমলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো: হোসেন আলী (নৌকা) ৮১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র গোলাম মোস্তফা (আনারস) ৭১৭৫ ভোট পেয়েছেন।
 
আলমনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমেন (নৌকা) ৬৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র এহসানুল হক চৌধুরী (চশমা) ২৭১৩ ভোট পেয়েছেন। মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা) ১৩৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র আবু ফারুক মিঞা (আনারস) ২২৬২ ভোট পেয়েছেন।
 
ধোপাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম (নৌকা) ৬২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র মো. আ: হাই (আনারস) ৫০৫৩ ভোট পেয়েছেন। সোমবার ৫টি ইউনিয়নেই, ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা  ভোট গ্রহণ চলে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও, উপজেলার ৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। 
 
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬জন, সংরক্ষিত আসনে ৫১জন এবং সাধারণ সদস্য পদে ১৬৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৮ হাজার ৮৯২ জন পুরুষ এবং ৫৮ হাজার ১৮১ জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শাফিন / প্রীতি

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা