খুলনায় হত্যা মামলার আসামি গ্রেফতার
খুলনা নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের জিহাদ হত্যা মামলার আসামি রেজাউল শেখকে (৪৫) আটক করেছে পিবিআই। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডাকবাংলা থেকে গতকাল সোমবার দুপুর আনুমানিক ১টায় তাকে আটক করা হয়।
খুলনা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ওসি মো. মাহফুজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিহাদ হত্যা মামলার ১৭ জন আসামির মধ্যে ৯নং আসামি মশিয়ালী গ্রামের মৃত আজিজ শেখের ছেলে রেজাউল শেখকে তথ্য প্রযুক্তির মাধ্যমে নগরীর ডাকবাংলা থেকে দুপুর আনুমানিক ১টার সময়ে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের অভিযান এখনো অব্যাহত রয়েছে।
এ মামলার বাদী নিহত জিহাদের চাচা নূর মোহাম্মাদ বলেন, ২০২০ সালের ১৬ জুলাই এলাকাবাসীর হামলায় আমার ভাইপো মশিয়ালী গ্রামের জিহাদ শেখ নিহত হয় এবং একই এলাকার আমার অন্যএকজন ভাইপো মোঃ জাকারিয়া, মিল্টন ও জাফরিন এর বাড়িতে ভাঙচুর, লুটপাটসহ অগ্নিসংযোগ করা হয়। ষড়যন্ত্রমূলকভাবে আমাদের গুলিতে তারা মারা গেছে বলে প্রচার করে এবং আমার পরিবারের ২২ জনের নামে মিথ্যা মামলা দায়ের করে।
এ মামলায়,আমার ভাইপোসহ কয়েকজন পুলিশের কাছে আটক হয়।পরবর্তীতে গত বছরের ১২ ডিসেম্বর আমার ভাইপো জেল থেকে জামিনে আসার পর ৯ জানুয়ারি খানজাহান আলী থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা কোর্টে করার পরমার্শ দেন। সেই মোতাবেক ১১ জানুয়ারি বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলি আদালতে ১০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মোঃ জাকারিয়া ১৬ জানুয়ারি বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলি আদালতে ১১০ থেকে ১৫ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করে । বর্তমানে মামলাটি তদন্তের দায়িত্বে পিবিআই-এর উপর ন্যাস্ত করা হয়েছে বলে তথ্য দেন।
উলেখ্য, ২০২০ সালের ১৬ জুলাই রাতে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রভাবশালী জাকারিয়া-জাফরিনদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় আরও ১০ জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার আত্মীয় জিহাদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে ও জাকারিয়াদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় নিহত সাইফুল ইসলামের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় ২২জনের নাম উলেখসহ অজ্ঞাত পরিচয় ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
শাফিন / প্রীতি
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন