সোনারগাঁওয়ে পাচারকালে ১০০ বস্তা সার ও ১০ কার্টন কীটনাশক উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকা থেকে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলায় সার পাচারকালে ১০০ বস্তা সার ও ১০ কার্টন কীটনাশক উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকা থেকে এ সার ও কীটনাশক উদ্ধার করা হয়। এ সময় ট্রলারচালক ইসমাইল ও হেলপার জয়নালকে আটক করে। মঙ্গলবার সকালে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নে নাসিরউদ্দিন ভূঁইয়র মালিকানাধীন ‘মেসার্স ভূঁইয়া টেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে সরকারিভাবে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়। নাসিরউদ্দিন ওই ইউনিয়নের কৃষকের চাহিদা অনুযায়ী সার সংগ্রহ করেন। সার সংগ্রহ করা হলেও স্থানীয় কৃষকরা তার দোকান থেকে চাহিদা মতো সার পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সপ্তাহে তিন চার দফায় তার দোকানে সার আসলেও এ সার উধাও হয়ে যায়। এ নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কৃষকরা সার উধাও হওয়ার রহস্য উদঘাটন করতে তৎপর হয়ে পড়েন। গত সোমবার রাতে সারের ডিলার নাসিরউদ্দিন ভূঁইয়ার দোকান থেকে ১শ বস্তার সার ও ১০ কার্টুন কিটনাশাক ট্রলারে উঠানোর সময় কৃষকরা দেখতে পান। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন সরকারকে অবগত করে ট্রলারটি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া যাওয়ার পথে অর্ধ শতাধিক কৃষক একত্রিত হয়ে চেঙ্গাকান্দি এলাকায় ট্রলারসহ দুজনকে আটক করে। ঘটনার পর রাতেই বারদী ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিয়াদ হাসান ঘটনাস্থলে গিয়ে সারগুলো তার জিম্মায় নেন।
চেঙ্গাকান্দি গ্রামের কৃষক জাকির হোসেন জানান, নাসিরের দোকানে সার আনতে গেলে সার পাওয়া যায় না। মাঝে মধ্যে খারাপ ব্যবহার করে। সারের অভাবে আমাদের ইরি ধান গাছ মরে যাচ্ছে। এ সার অন্য জায়গায় এভাবে রাতের অন্ধকারে পাঁচার করে দিলে আমরা সার তো পাবোই না।
বারদী ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিয়াদ হাসান জানান, এ ইউনিয়নের ডিলার শুধুমাত্র এ ইউনিয়নের কৃষকের সার ও কিটনাশকের চাহিদা পুরন করবেন। এ সার পাশ্ববর্তী কোন ইউনিয়নের কৃষকের কাছে বিক্রি করতে পারবেন না। এ সার যেহেতু অন্য উপজেলার যাচ্ছে সেহেতু এটাকে পাচার বলা হবে। এটা অন্যায়। কোনভাবেই এমন কাজ করা যাবে না। দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের সার না পাওয়ার অভিযোগ আমাদের কাছে রয়েছে।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, কৃষক বাঁচলে দেশ বাচবে এ ¯েøাগান প্রধানমন্ত্রী। এ কৃষকের ফসল বাঁচাতে হলে সঠিক সময়ে তাদের কাছে সার ও কিটনাশক পৌঁছাতে হবে। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকেই এ এলাকার কৃষকরা সার পাচ্ছে না বলে অভিযোগ করেছেন। এভাবে অন্য উপজেলায় সার পাঠালে কৃষকরা সার পাবেন কিভাবে?। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি করছি।
অভিযুক্ত নাসিরউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে যারা বক্তব্য দিয়েছে এগুলো আমার লেবার না। এ সার আমার দোকান থেকে যায়নি।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা সত্যতা পেয়েছি। সার গুলো জব্দ করে উপজেলা নেওয়া হয়েছে। এ পাচারের সঙ্গে জড়িত ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শাফিন / প্রীতি
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ