৭ ঘণ্টা বন্ধ থাকার পর পিরোজপুরে ব্যাটারিচালিত অটোরিকসা চলাচল শুরু
সকাল থেকে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পরে পিরোজপুরে জেলা প্রশাসনের আশ্বাসে চালু হয়েছে ব্যাটারিচালিত অটোরিকসা। সড়কে ব্যাটারিচালিত অটোরিকসা নিয়ে বের হয়েছেন চালকরা। মঙ্গলবার দুপুরে জেলা শ্রমিক লীগের সভাপতি ও ব্যাটারিচালিত অটো-রিকসা সমিতির সভাপতি মজনু তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল ১০টার দিকে জেলা বাস মালিক সমিতি কর্তৃক ব্যাটারী চালিত ইজিবাইক/অটোরিক্সাসহ বিভিন্ন ছোট যানবাহন জেলা শহরের সড়কে চলাচল বাধাগ্রস্থ করায় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে স্মারকলিপি পেশ করেছেন জেলা ব্যাটারিচালিত ইজিবাইক/অটোরিক্সাসহ বিভিন্ন ছোট যানবাহন এর শ্রমিকরা। এ ব্যাপরে বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা বাস মালিক সমিতি কর্তৃক গাড়ি চলাচল বাধার বিষয়টি নিয়ে এক সভা ডাকা হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জেলা শ্রমিক লীগের সভাপতি ও ব্যাটারিচালিত অটো-রিকসা সমিতির সভাপতি মজনু তালুকদার জানান, জেলার বাস মালিক সমিতি রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকসা বাধা দেয়ার কারণেই আমরা সব অটোরিকসা বন্ধ করে দিয়েছিলাম। যা জেলা প্রশাসনের আশ্বাসে আমরা তুলে নিয়েছি। তবে বিকালে সভায় বিষয়টির যথাযথ সমাধান না হলে আমরা জেলার ব্যাটারিচালিত ইজিবাইক/অটোরিকসাসহ বিভিন্ন ছোট যানবাহন শ্রমিকদের পক্ষে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করব।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর থেকেই জেলা বাস মালিক সমিতি কর্তৃক ব্যাটারিচালিত ইজিবাইক/অটোরিকসাসহ বিভিন্ন ছোট যানবাহন জেলা শহরের সড়কে চলাচল বাধাগ্রস্ত করায় ব্যাটারিচালিত অটো-রিকসা বন্ধ করে দিয়েছিল জেলা ব্যাটারিচালিত ইজিবাইক/অটোরিকসাসহ বিভিন্ন ছোট যানবাহন শ্রমিক ইউনিয়ন। এতে দূর-দূরান্ত থেকে কোর্ট-কাছারি ও শহরে প্রয়োজনে আসা সাধারণ মানুষরা বিপাকে পড়েন।
শাফিন / প্রীতি
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত