পাংশায় ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজবাড়ীর পাংশায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় ইসলামিক ফাউন্ডেশন পাংশা উপজেলা শাখার আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা মডেল থানার উপপরিদর্শক এসআই হুমায়ুন রেজা, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার আবু সাইদ।
এ প্রশিক্ষণ কর্মশালা ও ইমাম সম্মেলনে উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / প্রীতি
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ