ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ২০ টাকায় চিকিৎসা সেবার দুই বছর অতিক্রম করেছে ডা. স্বপন হোমিও হাসপাতাল


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২-২-২০২২ দুপুর ৩:২৫

রাজবাড়ীর পাংশায় সফলতার সাথে ২০ টাকায় চিকিৎসা সেবার দুই বছর অতিক্রম করে তিন বছরে পদার্পণ করেছে ডা. স্বপন হোমিও হাসপাতাল (প্রাঃ লিঃ)। প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার (২ ফ্রেবুয়ারি) দুপুর ১২টায় উপজেলার মৈশালা বাজারে অবস্থিত ডা. স্বপন হোমিও হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যদিয়ে দ্বিতীয় বর্ষ উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির পরিচালক মেডিকেল অফিসার ডা. স্বপন কুমার মন্ডল, মেডিকেল অফিসার (আবাসিক) ডা. জয় কুমার বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হাসান ও ডা. পলাশ কুমার বিশ্বাস ও বিশিষ্ট ব্যবসায়ী কার্তৃিক সাহা প্রমুখ।

প্রতিষ্ঠানটির পরিচালক মেডিকেল অফিসার (ডিএইসএমএস, ঢাকা) ডা. স্বপন কুমার মণ্ডল বলেন, আমি এবং আমার সহধর্মিণী শিল্পী রানী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করে সফলতার সাথে দুই বছর অতিক্রম করেছি। প্রতিষ্ঠানটিতে চিকিৎসা প্রদান করা হয়। ওষুধ এবং চিকিৎসকের ভিজিটসহ রোগীর কাছ থেকে মাত্র ২০ টাকা নেয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালটি খোলা থাকে। একজন আবাসিক মেডিকেল অফিসারসহ ৮ জন মেডিকেল অফিসারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রতিদিন অর্ধশতাধিক রোগীর চিকিৎসা সেবা নিতে আসেন।

এমএসএম / প্রীতি

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন