পাংশা থেকে ১৯২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার ডনমোড় এলাকা থেকে ফেনসিডিলবাহী ট্রাকসহ লাল্টু মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে র্যাব-৮। লাল্টু মিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল গাফফার মিয়ার ছেলে।
র্যাব ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পাংশা থানার ডনমোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী লাল্টু মিয়াকে আটক করেন।এ সময় তার কাছ থেকে ১৯২ বোতল ফেন্সিডিল, মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি ট্রাক ও মাদক ক্রয় বিক্রয়ের কাজ ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।র্যাব-৮ (ফরিদপুর অঞ্চল) ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, র্যাব মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সেই অভিযানের অংশ হিসেবে আজ ১৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবাসয়ীকে আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাংশা থানায় লাল্টুকে হস্তান্তর করা হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, লাল্টু নামে এক মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করেছে র্যাব-৮।
এমএসএম / প্রীতি
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
Link Copied