রূপগঞ্জে কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগের মশাল মিছিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর এলাকায় এ সমাবেশ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সমাবেশ থেকে অবিলম্বে এই কমিটি বাতিল ও পূর্ণগঠনের দাবি জানানো হয়।
ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সালাউদ্দিন গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল, সাংগঠনিক সম্পাদক সুমন, ছাত্রলীগ নেতা বাকির মোল্লা, শহিদ, ইয়াহিয়া, রাসেল, সাব্বির, শুভ, ইকবাল, শাহাদাত প্রমুখ।
এ সময় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন যাবৎ এই পকেট কমিটি বাতিল ও পূর্ণগঠনের দাবিতে নানা কর্মসূচী পালন করে আসছি। কিন্তু উপজেলা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের কোন পদক্ষেপ দেখছি না। অবিলম্বে কমিটি বাতিল করা না হলে আরো কঠোর কর্মসূচীর মাধ্যমে আমাদের দাবি আদায় করবো।
এ সময় সভাপতির বক্তব্যে ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন গাজী বলেন, নবগঠিত কমিটিতে বেশিরভাগই বিবাহিত ও অছাত্র যা সংগঠন পরিপন্থী। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, রূপগঞ্জের অভিভাবক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মতুর্জা পাপ্পার দৃষ্টি কামনা করছি এবং অবিলম্বে কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় যোগ্য ও আওয়ামী পরিবারের লোক দিয়ে কমিটি করার আহ্বান জানাচ্ছি।
এমএসএম / প্রীতি
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত