ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আমিরাতে হুথির হামলা ঠেকাতে যুদ্ধজাহাজ-বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২২ বিকাল ৬:৯

সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা ঠেকাতে একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ও বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের মধ্যে ফোনালাপের পর বুধবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়েছে, হুথির হুমকি মোকাবিলায় আমিরাতকে এ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারি ইউএসএস কোল আবুধাবি উপকূলে অবস্থান নিয়ে আমিরাতি নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে। হুথিদের মোকাবিলায় পঞ্চম প্রজন্মের বেশ কয়েকটি যুদ্ধবিমানও পাঠাবে বাইডেন প্রশাসন। পাশাপাশি, হামলার আগাম খবর জানিয়ে আমিরাতকে সতর্ক থাকতে সহায়তা করবে তারা।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অন্যতম অংশীদার আমিরাত। গত তিন সপ্তাহে তিনবার উপসাগরীয় দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা।

গত ১৭ জানুয়ারি আবুধাবির একটি তেল স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় তিন বিদেশি কর্মী নিহত হন। জবাবে ইয়েমেনে প্রাণঘাতী হামলা শুরু করে সৌদি জোট।

এরপর গত ২৪ জানুয়ারি আবুধাবি লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি বিদ্রোহীরা। তবে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়। আর গত সোমবার (৩১ জানুয়ারি) ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের মধ্যেই আমিরাতে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি।

সৌদি সামরিক জোটের অন্যতম সমর্থক যুক্তরাষ্ট্র বিবৃতিতে বলেছে, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, দীর্ঘদিনের কৌশলগত অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র আমিরাতের পাশে রয়েছে।

প্রীতি / প্রীতি

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী