ধর্মপাশায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলামের পরিচালনায় শপথ গ্রহণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মোক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, পাইকুরাটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌসুর রহমান।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’