ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আদালতে স্ত্রীকে হত্যার কারণ স্বীকার করেছে স্বামী


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩-২-২০২২ দুপুর ১১:৩৪

স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মো. মানিক শেখ। বুধবার (২ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আল আমিন আসামির জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করেন। মানিক নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন মল্লিক সড়কের জনৈক নুরুল আলম শেখের ছেলে। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠায় আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, ২০২১ সালের ১২ এপ্রিল ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের জনৈক মো. মোজাফ্ফর মোল্যার মেয়ে হাসিনা খাতুনের সাথে বিয়ে হয় মানিকের। আসামির আগের দুটি বিয়ের বিষয়ে জানতেন না হাসিনা। গোয়ালখালী মেইন রোডের জনৈক রবিউল আওয়ালের টিনশেডের ভাড়া বাড়িতে বসবাস করতেন হাসিনা-মানিক দম্পতি। ১৮ জানুয়ারি দুপুরের দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসিনা মানিককে ধাক্কা দেয়। এরপর ঘরের ব্যবহৃত বঁটি দিয়ে মানিককে হত্যা করতে যায় হাসিনা। হামলা থেকে রক্ষা পেয়ে মানিক প্রথমে হাসিনার গলা চেপে ধরে এরপর মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত মুখে বালিশ চেপে রাখে ঘাতক স্বামী। মৃত্যুর পর মানিক বিকেল পাঁচটার দিকে ইজিবাইক চালিয়ে বাড়ি থেকে বাইরে চলে যায়।

প্রতিবেশীরা পরদিন হাসিনার সাড়াশব্দ না পেয়ে দরজার হ্যাজবোল্ড খুলে ঘরের ভেতর প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ির মালিককে খবর দেয়। বাড়ি মালিক থানায় খবর দিলে পুলিশ হাসিনার  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে নিহতের বাবা থানায় মানিকের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে। গত ১২ দিন আসামিকে ধরার জন্য হন্যে হয়ে খুঁজেছে পুলিশ। সোমবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে তাকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কারণ ব্যাখ্যা করে স্বীকারোক্তি দিতে চাইলে দুপুরে তাকে আদালতে উপস্থিত করা হয়। গ্রেফতার মানিকের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগে কয়েকটি মামলা আছে বলে উল্লেখ করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শাফিন / জামান

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার