খুবিতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে টিএসসি ভবন নির্মাণ কাজের উদ্বোধন
খুলনা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ প্রত্যাশিত ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসি ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিএসসি নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের নির্মাণ তত্ত্বাবধান কমিটির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্মাতা প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স (প্রা:) লিমিটেড এর প্রধান প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্মাণ কাজের উদ্বোধনের পর সেখানে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস। পরে উপাচার্য ও উপ-উপাচার্য পাইল নির্মাণ কাজেরও সূচনা করেন।
৫৪ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৫৪০ টাকা ব্যয় সাপেক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবন নির্মাণ কাজটি করছে মাহবুব ব্রাদার্স (প্রা:) লিমিটেড। টিএসসি ভবনে ফ্লোরের মোট আয়তন হবে ১০ হাজার বর্গমিটার, সেখানে থাকবে ১,২০০টি আসন ব্যবস্থা। পদ্মার এপারে এটিই হবে সবচেয়ে বড় টিএসসি ও অডিটরিয়াম। টিএসসি প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে দুই বছর। ৪ তলা বিশিষ্ট এই ভবনে সাধারণ বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি জেনারেটর এবং সোলার সিস্টেম, সিসিটিভি, অগ্নি নির্বাপন যন্ত্র, ৫টি লিফট সুবিধা থাকবে।
শাফিন / শাফিন
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ