ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বর্ডার হাট চালু হলে দুই দেশের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে: বানিজ্যমন্ত্রী


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৩-২-২০২২ বিকাল ৫:২
কমলগঞ্জের কুরমা সীমান্তে কুরমা ঘাট বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি ও ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যৌথভাবে কুরমা ঘাট বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট এলাকায় এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ধলই জেলার কমলপুরের মোড়াছড়া এলাকায় নোম্যান্স ল্যান্ডে দুই দেশের ২.৭২ একর ভুমিতে ৫ কোটি ৩০ লক্ষ ভারতীয় রুপী ব্যয়ে এ বর্ডার হাট নিমার্ণ করা হচ্ছে।
কুরমা ঘাট বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাংলাদেশের বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেন, বর্ডার হাট চালু হলে, বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হবে। পাশাপাশি সীমান্তে চোরা চালান অনেকটা কমে আসবে। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, যখন সীমান্তে দু‘দেশের পন্য গুলো খোলা বাজার হয়ে যাবে তখন চোরা চালান বন্ধ হয়ে যাবে। ইউরোপের দেশ গুলো একত্রে কাজ করতে পারলে ভারত ও বাংলাদেশ কেন পারবেনা। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টায় ত্রিপূরা রাজ্যে ৮টি বর্ডার হাট বসবে। ইতিমধ্যে কমলাসাগর ও বিরুলিয়ায় দু’টি হাট চালু হয়েছে। এক সময় ত্রিপূরা থেকে ২৭ লক্ষ টাকা রপ্তানী হতো এখন ১৩৪ কোটি টাকা রপ্তানী হয়।এই হাট হলে বানিজ্যিক সম্পর্কে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরোও দৃঢ় হবে। কুরমা ঘাট বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য মন্ত্রী মনোজ দেব, বাংলাদেশের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি,বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সহকারি হাইকমিশনার নিরাজ কুমার জেশওয়াল,জেলা প্রশাসক মীর নাহিদ হাসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জের ইউএনও আশেকুল হক,স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া সহ দুই দেশের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে ত্রিপুরা রাজ্যের কমলপুর স্কুলে আলোচনায় অংশ নিতে বানিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২৬ সদস্যের প্রতিনিধি দল ভারতে প্রবেশ করেন।

শাফিন / শাফিন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান