ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে শীতার্তদের পাশে সাংবাদিক


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩-২-২০২২ রাত ১০:২৯
হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে নিজেদের উদ্যোগে চরভদ্রাসনের শীতার্ত ছিন্নমূল,অসহায়,দিনমজুর,বৃদ্ধাদের কম্বল উপহার দিয়েছেন ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সাংবাদিক মনির হোসেন পিন্টু , সাংবাদিক নাজমুল হাসান নিরব,সাংবাদিক রাশেদুজ্জামান। 
 
বৃহস্পতিবার (৩ ফেব্রয়ারী) বিকেলে চরভদ্রাসন বাজারের নতুন মুক্তিযোদ্ধা বিল্ডিংয়ের সামনের এলাকা থেকে প্রায় অর্ধশত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে।
দৈনিক মানবজমিন ও দৈনিক আমার সংবাদের চরভদ্রাসন প্রতিনিধি মনির হোসেন পিন্টু বলেন,সাংবাদিকদের সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারনা রয়েছে। আমাদের অসহায় ও গরীবদের জন্য অনেককিছু করার আছে।
 
নাজমুল হাসান নিরব বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় জাতীয় পত্রিকা- দৈনিক ভোরের পাতা, দৈনিক তৃতীয় মাত্রা ও জনপ্রিয় অনলাইন সময় সংবাদ ডট কম এ কাজ করছেন। তিনি জানান,চরভদ্রাসনের অনেক দুস্থ্য,অসহায়,বৃদ্ধা,বিধবা এই শিতে কষ্টে জীবনযাপন করছে।তাদের জন্যে কিছু করাটা আমাদের নৈতিক দায়িত্ব। দৈনিক আমাদের ফরিদপুরের চরভদ্রাসন প্রতিনিধি রাশেদুজ্জামান জানান,নদীভাঙ্গন ও পদ্মার পার বেষ্টিত এলাকায় শীত একটু বেশী।তথ্য সংগ্রহ করতে যেয়ে তাদের জন্য কিছু করার আগ্রহ থেকেই আমাদের এই উদ্যোগ।আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
 
তারা আরো জানান,শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে আমাদের এ সামান্য আয়োজন।এই শীতে আমরা উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে দেখতে পাই অনেক অসহায় ও দুস্থলোক শীতে কষ্ট করছে।এছাড়া সরকার থেকে যেই কম্বল দেওয়া হয় তা অনেকে পায়নি। তাই তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।এই শীতে সমাজের বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তারা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার