বকেয়া বেতনের দাবিতে রাতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ
টাঙ্গাইলের কালিহাতীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ফাহিম কম্পোজিট নীট নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ পোশাক শ্রমিক কর্মীরা।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে অবরোধ করেন তারা।
আন্দোলনরত বিক্ষুব্ধ পোশাক কর্মী লালজান বানু, নাজমা ও আলেয়াসহ অনেকেই সকালের সময়-কে জানান, নাম মাত্র বেতনে দীর্ঘদিন ধরে পেটের দায়ে চাকরি করে আসছি।
নির্ধারিত অফিস টাইম ছাড়াও অতিরিক্ত আরও কয়েক ঘণ্টা কাজ করা হয় তাদের কথা মতো। তবুও কয়েক মাস ধরে ঠিকমতো বেতন ভাতা না দিয়ে তালবাহানা করে আসছেন তারা।
এ অবস্থায় কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে মহাসড়ক অবোরধ করেছি। আমাদের দাবি সকল বেতন ভাতা ও অতিরিক্ত কাজের পারিশ্রমিকসহ ন্যায্য পাওনাটা চাই।
এদিকে, বৃহস্পতিবার রাতে পোশাক শ্রমিকরা প্রায় ২০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে বিক্ষুব্ধ পোশাক কর্মীদের সরিয়ে দেন।
এরপর অবরোধ থেকে সরে গিয়ে পোশাক শ্রমিকরা ওই প্রতিষ্ঠানের পরিচালক মনোয়ার হোসেন আলম ও শাহিন মিয়া রাত ১০ টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে কর্মীরা। ওইসময় এমডি মোতালেব হোসেন রাজু পালিয়ে যায়।
এ ঘটনায় কালিহাতী থানা এ.এস.আই জাহিদ সকালের সময়-কে জানান, বোকেয়া বেতনের দাবিতে ওই প্রতিষ্ঠানের পোশাক শ্রমিকরা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের সাথে আন্দোলন করে আসছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে মহাসড় অবরোধ করে। পরে তাদের অবরোধ থেকে সরিয়ে নেয়া হয়। এদিকে, শ্রমিকরা যাতে তাদের ন্যায্য পাওনা ও বকেয়া পায় সে লক্ষ্যে সহযোগিতা করছে পুলিশ।
এ ঘটনায় ফাহিম কম্পোজিট নীট গার্মেন্টস প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ০১৭২৬......৩০২ নাম্বারে একাধিকবার ফোন কল করলে নাম্বারটি বন্ধ দেখায়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’