বেইজিংয়ে শি জিনপিং-পুতিনের বৈঠক আজ
ইউক্রেনের অচলাবস্থার মধ্যে আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে প্রায় দুই বছর পর বেইজিং সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ধারণা করা হচ্ছে, দুদেশের মধ্যে ইউক্রেন ইস্যুতে বিস্তারিত আলোচনা হতে পারে। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার কারণে চীন ও রাশিয়া আরও ঘনিষ্ঠ হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হয় এবং লকডাউনের আওতায় আনা হয় প্রধান শহরটিকে। ফলে ২০২০ সালের জানুয়ারি যখন থেকে চীনে করোনা প্রকট আকার ধারণ করে এবং তারপরে দেশ থেকে বের হননি শি জিনপিং।
শি জিনপিং বিশ্বের ২০ জন নেতার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এবং সেভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, করোনা মহামারির উৎস নিয়ে দ্বন্দ্ব এবং অলিম্পিক আয়োজন নিয়ে কূটনৈতিকভাবে বর্জনের দিক থেকে দৃষ্টি সরাতে চান শি জিনপিং।
বুধবার (২ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের একজন শীর্ষ উপদেষ্টা জানান, নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করার আগে প্রেসিডেন্ট শি এবং পুতিন চীনের রাজধানীতে দেখা করবেন। এরপর শীর্ষ দুই নেতা শুক্রবার সন্ধ্যায় যোগ দেবেন শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে।
যুক্তরাষ্ট্রের বেইজিংয়ের অলিম্পিক আয়োজন বর্জনের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের প্রথম বিদেশি কোনো নেতা অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। গতবছর ডিসেম্বরে ফোনকলেও শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন পুতিন।এদিকে, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে সমন্বিত অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেশটির এমন অবস্থানের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। চীন ও রাশিয়া ইউক্রেনের বিষয়ে তাদের সমন্বিত অবস্থানের বিষয়ে একমত। এছাড়া নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিষয়ে রাশিয়ার অবস্থানের প্রতিও সমর্থন জানিয়েছে বেইজিং।
সূত্র: এএফপি, এনডিটিভি
এমএসএম / এমএসএম
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ