ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

একাধিক সংবাদ প্রকাশের পরও বন্ধ হয় নি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে ঘিরে বানিজ্যচক্র


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৪-২-২০২২ দুপুর ১১:২৪

একাধিক সংবাদ প্রকাশের পরও বন্ধ হয় নি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে ঘিরে ময়ূরী আবাসিক এলাকাকে নিয়ে অগোচরে বানিজ্য চক্র।

২০১২ সালে মহানগরীর পশ্চিম প্রান্তে সিটি বাইপাস সংলগ্ন আহসানাবাদ মৌজায় ৯০ একর জমির উপর ‘ময়ূরী’ নামে আবাসিক এলাকা নির্মাণ উদ্যোগ নেয় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ।সম্প্রতি আবাসিক এলাকাটির অবকাঠামো নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। সেখানে স্থান পেয়েছে ৬৫৩টি প্লট। এরমধ্যে রয়েছে তিন কাঠার ৩৮৪টি ও পাঁচ কাঠার ২৬৯টি। প্লট বরাদ্দ হলেও  এখনও কোন ভবন নির্মাণ হয়নি।
আবাসিকে নির্মিত হয়েছে চওড়া চওড়া অভ্যন্তরীণ সড়ক। সড়কের পাশে কোথাও কোথাও রয়েছে টাইলস বসানো সিটিং এ্যারেঞ্জমেন্ট। লম্বা দু’টি লেক ডিঙ্গিয়ে এপার-ওপার যেতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন সেতু। এছাড়া শিশুদের বিনোদনের জন্য প্রস্তুত করা হয়েছে বড় বড় ছাতা ও রাইডার সম্বলিত আলাদা পার্ক। সন্ধ্যায় রঙ-বেরঙের বৈদ্যুতিক আলোয় এলাকাটি মনোমুগন্ধকর পরিবেশ তৈরি করছে। যা উপভোগ করতে প্রতিদিন ভীড় করছে অন্তত ৩৫০ থেকে ৪০০ দর্শনার্থী।
এইদিকে,প্রতিদিন বিপুল পরিমাণ দর্শনার্থীর ভীড় দেখে লোভ সামলাতে পারেনি উন্নয়ন কর্তৃপক্ষ। তারা সুযোগটি লুফে নিতে গত ৫ নভেম্বর থেকে সেখানে চালু করেছে কেডিএ ময়ূরী আবাসিক এলাকা বিনোদন পার্ক। এ পার্কে প্রবেশ মূল্য ৫ টাকা, শিশু পার্কে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পার্কিং গ্যারেজে সাইকেল রাখতে ১০ টাকা, মোটরসাইকেল ১৫ টাকা ও প্রাইভেটকার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতিদিন এ পার্কে গড়ে আয় হচ্ছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা। যা মাসে গিয়ে দাঁড়াবে অন্তত দেড় থেকে দু লাখ টাকা। নাগরিক কমিটির ভাষ্যমতে এই কাজ একদম বে-আইনী।কারন প্লট বরাদ্দ শেষ।ভবন নির্মান শুধু সময়ের ব্যাপার।

দ্রুত এই বানিজ্য বন্ধ না করলে বদনাম হবে কেডিএ’র এবং অধিকার নষ্ট হবে বরাদ্দকৃত প্লটের মালিকদের।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার