সোনারগাঁওয়ে নিখোঁজের ৮ দিন পর কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের ৮দিন পর ফয়সাল নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে র্যাব-১১ একটি দল।শুক্রবার ভোর রাত ৪ টার দিকে সোনারগাঁও পৌরসভার বাগ মহিষা ঋষিপাড়া এলাকার একটি ডোবা থেকে নিখোঁজ ফয়সালের লাশ উদ্ধার করা হয়। নিহত ফয়সাল লাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও পৌর এলাকা থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডে জড়িত অপূর্ব শীলকে গ্রেফতার করা হয়। অপূর্ব শীল বাগ মহিষা ঋষিপাড়া গ্রামের তপন শীলের ছেলে। গ্রেফতারকারীর দেয়া তথ্যের ভিত্তিতে এ লাশ উদ্ধার করে র্যাব সদস্যরা।
র্যাব-১১ সিইও ল্যাফটেন্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন আসামী অপূর্ব। গত ২৬ জানুয়ারি রাত ৯ টার দিকে পাশ্বর্বর্তী লাহাপাড়া গ্রামের মামার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুজির পর পরদিন তার মামা মো. মানিক বাদি হয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়রী করেন। পরবর্তীতে র্যাব-১১ গোয়েন্দা দল নিখোঁজ ফয়সালের সন্ধানে নামেন। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনে ডেকে আনা অপূর্ব শীলকে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার বিকেলে র্যাব সদস্যরা সোনারগাঁও পৌর এলাকা থেকে অপূর্বকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, র্যাবের জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃত অপূর্ব নিখোঁজ ফয়সালকে নীল রঙের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ পার্শ্ববর্তী ডোবায় ফেলে রাখার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর রাত ৪ টার দিকে ডোবায় লাশ সনাক্ত করে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পুলিশ নিখোঁজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied