মানবেতর জীবনযাপন করছে ফাতেমা
ফাতেমা বেগম (৫৮) দীর্ঘদিন ধরে একটি ভাঙ্গা ঘরে বসবাস করে আসছে। নিজের ৩ শতাংশ জমি আছে। তবে বসবাসের উপযোগি ঘর নেই। আছে টিনের একটি ভাঙ্গা ঘর। ওই ঘরে রাতে শুয়ে আকাশের তারার ছুটাছুটি দেখা যায়। আতঙ্কে নির্ঘুম রাত পোহাতে হয় তাঁর। কখন যে ঝড়-তুফান আসে। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পৌরসভা মির্জারকোট ৯ নং ওয়ার্ডের মুসলমান পাড়া এলাকার তইবর রহমানের স্ত্রী ফাতেমা বেগম।
জানা গেছে, ফাতেমা বেগমের ৩৫ থেকে ৪০ বছর আগে তইবর রহমানের সাথে বিবাহ হয়। দাম্পত্য জীবনে ৪ মেয়ে ১ এক ছেলে নিয়ে ফাতেমার সংসার। তইবর রহমান অন্যের জমিতে কাজ করে অভাব অনাটনে সংসার চলতো তাঁর। তিন মেয়েকে বিয়ে দিলেও ছোট মেয়ের বিয়ে দিতে পারেনি। তইবর রহমান বয়সের ভারে শরীরে নানা রোগে আক্রান্ত হয়ে ১০ বছর আগে মৃত্যু হয়। এলাকা বাসির সাহায্য সহযোগিতা ছোট মেয়েকে বিয়ে দিতে পারলেও তাঁর ছেলেকে বাঁচতে পারেনি ফাতেমা। ছেলের দুইটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় তাঁরও মৃত্যু হয়। জীবিকার তাগিদে অন্যের বাড়িতে শ্রম বিক্রি করে দিনযাপন করছে ফাতেমা। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে সন্ধ্যায় ফিরে আসেন তাঁর নিজ বাড়িতে। ভাঙ্গা একটি টিনের ঘরেই চরম আতঙ্কে রাত পোহাতে হয় তাঁর। কখন যে বৃষ্টি-বাতাস আসে এমন ভয়ে নির্ঘুম রাত পোহাতে হয় ফাতেমার। জীবন যুদ্ধে বেঁচে থাকতে সারাদিন পরিশ্রম করার পর রাতে ভালভাবে ঘুমাবে সেখানেও শান্তি নেই তাঁর। বৃষ্টি হলেই পানিতে ভিজে যায় তাঁর বিছানাপত্র। তবুও জীবন যুদ্ধে বেঁচে থাকার তাগিদে ভাঙ্গা ঘরের বিছানায় রাতভর ছটফট করে থাকতে হয় ফাতেমাকে।
স্থানীয় বাসিন্দা আলহাজ্ব তোফাজ্জল হোসেন বলেন, অনেক কষ্টে করে জীবনযাপন করছে ওই টিনের ভাঙ্গা ঘরটিতে,প্রকৃতির দূর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন ফাতেমা। "জমি আছে ঘর নেই" প্রকল্প চালু করেছে সরকার। ফাতেমা বেগমর জন্য ওই প্রকল্পে ঘর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানাচ্ছি।
ফাতেমা বেগম বলেন, বেঁচে থাকার জন্য মানুষের বাড়িতে পরিশ্রম শেষে নিজের ঘরে এসে আরামে ঘুমাবো তাও পারিনা। কখন যে ঝড়-বাতাসে ঘরটি ভেঙ্গে পরে।এ জন্যে রাত জেগে থাকতে হয়। তাই প্রধানমন্ত্রীর নিকট একটি ঘর পাবার আকুতি করছি।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied