ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক, নেই যানজট
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোর থেকে পরিবহন চলাচলে ধীরগতি দেখা যায়। আবার কোথাও কোথাও তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।এছাড়া বিশেষ করে উত্তর-দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী কাঁচামালবাহী পরিবহনগুলো সড়কে আটকে থাকায় ক্ষতি হওয়ার আশঙ্কা পড়েছিলেন ব্যবসায়ীরা
অন্যদিকে, যানজটের কারণে স্থানীয় লোকজনদের টাঙ্গাইল যাতায়াতে চরম বিপাকে পড়েন। তবে, দুপুরের পর থেকে পরিবহন চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে আসে বলে জানিয়েছেন পুলিশ।শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) ভোর থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রসুলপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে দুপুর পর্যন্ত থেমে থেমে চলছিল যানবাহন। এরমধ্যে বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগ বেড়ে যায় কিছুটা। তবে, ওই সময় ধীরগতিতে চলে পরিবহন।
জানা গেছে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে প্রায় ২৩ টি জেলার যানবাহন চলাচল করে। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৪-১৫ হাজার ছোট-বড় যানবাহন পারাপার হয়। এদিকে, ভোরের দিকে ঢাকাগামী লেনের এলেঙ্গা অংশে ধীরগতির সৃষ্টি হয়। এতে ঢাকা ও উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা বাড়তে থাকলে শুরু হয় যানজট। ফলে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মহাসড়কের রসুলপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
যানজটের কারণে ট্রাকচালকরা গাড়ির ইঞ্জিন বন্ধ রেখে ট্রাকেই ঘুমিয়ে পড়েন। এতে যানজট বেড়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ ও মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা। যানজটের কারণে উত্তরবঙ্গগামী পরিবহন বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর হয়ে ভূঞাপুর-এলেঙ্গা সড়ক ব্যবহার করে পুনরায় মহাসড়কে গিয়ে প্রবেশ করছে।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, রাতে ও সকালের দিকে বৃষ্টি হওয়ায় চালকরা গাড়ি বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এতে যানজটের সৃষ্টি হয়।
এছাড়া ভোরের দিকে হঠাৎ করেই মহাসড়কে পরিবহন চলাচলে ধীরগতি হওয়ায় সকাল পর্যন্ত সেটি অব্যাহত থাকে। বেলা ১১টার পর থেকে পরিবহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শুক্রবার বন্ধের দিন। তাই মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ পড়েছিল। বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছিল। বর্তমানে মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied