ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পেরুতে পর্যটকবাহী প্লেন বিধ্বস্তে নিহত সব আরোহী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ১০:৩৪

পেরুর বিখ্যাত পর্যটনস্পট নাজকা লাইনস দেখতে গিয়ে প্রাণ গেলো একদল বিদেশি পর্যটকের। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নাজকা শহরে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন এর সাত আরোহী। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ডাচ পর্যটক, দুজন চিলির নাগরিক এবং দুজন পেরুভিয়ান ক্রু ছিলেন। খবর রয়টার্সের।

পেরুর পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সেসনা ২০৭ মডেলের হালকা প্লেনটি নাজকা শহরের মারিয়া রিশে বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়। এতে প্লেনের সব আরোহীই মারা গেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

নাজকা পুলিশের প্রধান কমান্ডার এডগার এসপিনোজা সাংবাদিকদের জানান, মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে প্লেনটিতে আগুন ধরে যায়।

নাজকা লাইনস পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটনস্পট। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এলাকাটিতে দুই হাজার বছরের পুরোনো শত শত দানবীয় জিওগ্লিফ রয়েছে। জিওগ্লিফ হচ্ছে মাটির ওপর মানুষের তৈরি একধরনের বিশাল নকশা বা স্থাপনা। এগুলো সাধারণত বালি বা পাথর বসিয়ে অথবা পরিষ্কার করে তৈরি করা হয়।

নাজকার প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকাকে জুড়ে সুরক্ষিত অঞ্চলটিতে প্রতি বছর বহু পর্যটক আকর্ষণীয় জিওগ্লিফ দেখতে যান। দানবীয় আকার বোঝার সুবিধার্থে পর্যটকদের প্লেনে চড়িয়ে সেগুলো দেখানো হয়।

নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে ডাচ ও চিলিয়ান কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী