ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ব্যাংককে অস্ট্রেলীয় দূতাবাসের মহিলা টয়লেটে স্পাই ক্যামেরা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ১:৫৯

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাসের মহিলা টয়লেটে বেশ কয়েকটি স্পাই ক্যামেরা পাওয়া গেছে। এই ঘটনায় ওই দূতাবাসের সাবেক এক কর্মী অভিযুক্ত হয়েছেন। শনিবার ক্যানবেরার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

অস্ট্রেলিয়ার বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্য দপ্তর নিশ্চিত করেছে যে, গত মাসেই ওই দূতাবাসের সাবেক এক কর্মীকে গ্রেফতার করেছে রয়েল থাই পুলিশ।

বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্য দপ্তরের এক মুখপাত্র এক বিবৃতিতে বার্তা সংস্থা এএফপিকে বলেন, দূতাবাসের সব কর্মীর কল্যাণ এবং গোপনীয়তা সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে এবং আমরা যথাযথ সহায়তা প্রদান করে যাচ্ছি।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ওই মুখপাত্র। রয়েল থাই পুলিশের পররাষ্ট্র বিষয়ক কমান্ডার খেমারিন হাসিরি বলেন, গত ৬ জানুয়ারি এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অস্ট্রেলীয় দূতাবাস। অপরদিকে থাই পুলিশ জানিয়েছে এই ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে।

কতদিন ধরে মহিলা টয়লেটে ওই ক্যামেরাগুলো ছিল সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। গত বছর ক্যামেরার একটি এসডি কার্ড বাথরুমে পাওয়ার পরই বিষয়টি সামনে আসে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতির বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি সামনে এনেছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক হাগ হোয়াইট বলেন, সুরক্ষিত এলাকার মধ্যে যে কোনও জায়গায় ক্যামেরার মতো ডিভাইসগুলো ইনস্টল করার সুযোগ ঘটা মানে দূতাবাসকে যথেষ্ঠ সুরক্ষিত রাখা হয়নি।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী