ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় মাহিন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৫-২-২০২২ বিকাল ৫:১৬

রাজবাড়ীর পাংশায় মাহিন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হেনার মোড়ে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আশরাফুল ইসলাম (৩০) নামে মাহিন্দ্রের এক যাত্রী নিহত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকার বিফার আলীর ছেলে। আহতরা হলেন- নাসির ও আক্তার অভয়, পিতা সোনা মিয়া এবং হাসান, পিতা মোকসেদ। নিহত আশরাফুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পাংশা হাইওয়ে থানার এএসআই তরিকুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্র ও রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং তিনজন আহত হন। পরে আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পরপর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিতুমীর বলেন, সকাল ৮টার দিকে আহত অবস্থায় তিনজনকে ভর্তি করা হয়। দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং একজন প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে চলে যায়।

শাফিন / জামান

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ