শাহজাদপুর উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত রাজশাহী বিভাগ) এসএম কামাল হোসেন। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. হোসেন আলী হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। সভায় আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী পরিষদ সদস্য ও স্থানীয় এমপি মেরিনা জাহান কবিতা, আব্দুল আওয়াল শামীম, পারভীন জামান কল্পনা, আবু ইউসুফ সূর্য, ডা. আব্দুল আজিজ এমপি, ডা. হাবিবে মিল্লাত এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এসএম, কামাল হোসেন বলেন, ফেব্রুয়ারি মাস ভাষার মাস। ভাষা আন্দোলনই ছিল স্বাধীনতার প্রথম বীজ বপণ। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন দেশে-বিদেশে লবিস্ট নিয়োগ করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, স্বপন সরকার ও মহির উদ্দিন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ডেলিগেট ও কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে স্থানীয় রবীন্দ্র কাচারিবাড়ি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সভাপতি পদে সাবেক এমপি চয়ন ইসলাম ও সাধারন সম্পাদক পদে এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু নির্বাচিত হন।
শাফিন / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন