ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৫-২-২০২২ রাত ৮:৫৭
রাজশাহীর তানোরের চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম শাহ্কে (৩৫) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গোলাম রাব্বানী ওরফে বিষু বাহিনী। এদিকে আজ ৫ ফেব্রুয়ারী শনিবার মুন্তাজ আলী শাহ্ বাদি হয়ে গোলাম রাব্বানী বিষুসহ ৫ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
 
আজই ৫ ফেব্রুয়ারী শনিবার সকালে মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে গোলাম রাব্বানী বিষু তার বাহিনী নিয়ে জোরপুর্বক শামিম শাহ্’র বাড়ির উঠান দিয়ে পানি নিস্কাশনের পথ তৈরী করে। এ সময় শিক্ষক শামিমসহ তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে কাউন্সিলর আতাউর রহমান বাবলুর উপস্থিতিতে গোলাম রাব্বানী বিষু বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা করে। এতে শিক্ষক শামিম তার ভাই সাহিন তার মা ও ভাবী জখম হয়। এদের মধ্যে শামিম ও শাহিনের অবস্থা আশঙ্কাজনক তারা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, গোলাম রাব্বানী বিষু ও জয়নাল বাহিনী স্থানীয় কাউন্সিলরের মদদে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।এদিকে খবর পেয়ে মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি রাকিবুল হাসান সকালের সময়কে  বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে মুন্তাজ আলী বলেন, গত পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার ও কাউন্সিলর বাবুর বিপক্ষে ভোট করায় তারা নানাভাবে তাদের ওপর অত্যাচার নির্যাতন করে আসছে।
 
এবিষয়ে কাউন্সিলর আতাউর রহমান বাবু সকালের সময়কে বলেন, গোলাম রাব্বানী বিষু এটা অন্যায় করেছে। তবে গোলাম রাব্বানী বিষু অভিযোগ অস্বীকার করে বলেন, এঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই।

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা