বাউফলে সেনা সদস্যের সাংবাদিক সম্মেলন
পটুয়াখালীর বাউফলে সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য দেলোয়ার হোসেন। ৫ জানুয়ারী (শনিবার) বেলা ১২টায় দিকে বাউফল প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন বলেন, ২০১৩ সালে অবসর নিয়ে কালিশুরী বাজারে জমি ক্রয় করে ব্যবসা শুরু করি। সামাজিক আন্দোলন হিসাবে ব্যবসায়ীদের উন্নয়নের জন্য একটি বাজার কমিটি গঠন করে নেতৃত্ব দিতে থাকি। কিন্তু ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইয়াকুব তালুকদার ও সাইফুল ইসলাম এর স্বার্থে আঘাত লাগলে আমার উপর চড়াও হয়ে উঠে এবং বিভিন্ন সময় চাঁদা দাবী করে। দুইবার চাঁদা দিলেও সম্প্রতি চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে প্রাণ নাশের হুমকী দেয়। বাড়িঘর ভাংচুর করে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছে। প্রাণভয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। বাউফল থানায় অভিযোগ দায়ের করলেও থানা কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না।
এ বিষয়ে ইয়াকুব তালুকদার বলেন, সেনা সদস্য দেলোয়ার হোসেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীণ। আমার মানহানী হলে আমরাও সংবাদ সম্মেলন করব।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি; তাদের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ চলছে। আইনশৃংলা রক্ষার্থে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
Link Copied