ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা ঠিক হবে না : গ্রেগরি ডব্লিউ মিকস


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ১০:৮

বাংলাদেশের ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা দেয়া ন্যায্য হবে না বলে মন্তব্য করেছেন প্রভাবশালী কংগ্রেসম্যান এবং পররাষ্ট্রবিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস। আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিশ্চিত করার জন্য কাজ করতে চান বলেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। স্থানীয় সময় গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন হাউস অব ফরেন কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলেন কংগ্রেসম্যান মিকস।

বিবৃতিতে মিকস বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের অধীনে বাইডেন প্রশাসনের বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কিছু বর্তমান ও প্রাক্তন সদস্যের ওপর দেওয়া নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে আমি দৃঢ়ভাবে সমর্থন করি। আমি বিশ্বাস করি, নিষেধাজ্ঞা সবচেয়ে কার্যকর হয় যখন এটা নির্দিষ্টভাবে দেওয়া হয়। তবে বাংলাদেশের ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া ঠিক হবে না।

ঢাকা ও ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সবসময় সমর্থন করবেন বলে জানান প্রভাবশালী এ কংগ্রেসম্যান।

মিকস বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করাসহ মানবাধিকার ও গণতন্ত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করতে আমি উন্মুখ।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী