ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

খুলনায় ১৭ ফেব্রুয়ারি থেকে তেল উত্তোলন বন্ধ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ১০:৫৩

জ্বালানি  তেলের ওপর ৭.৫%  কমিশন বৃদ্ধিসহ ৬টি দাবি বাস্তবায়নের আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে খুলনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের জন্য  তেল উত্তোলন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। দাবি আদায় না হলে ওই দিন থেকেই ট্যাংকলরি চলাচল বন্ধ রেখে পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখবেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ডাকা কর্মসূচি অনুযায়ী খুলনায়ও তেল উত্তোলন বন্ধ রাখা হবে। শনিবার (৫ ফেব্রুয়ারি) খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসাসিয়েশন ও বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির যৌথসভায় এ ঘোষণা করা হয়। 

জ্বালানি তেল ব্যবসায়ীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- জ্বালানি তেলের ওপর ৭.৫%  কমিশন বৃদ্ধি, জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন এজেন্ট যা গেজেট আকারে প্রকাশ, ট্যাংকলরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রদান চালু, ট্রেড ও বিস্ফোরক লাইসেন্স ব্যতীত অন্য কোনো দপ্তর লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল, সড়ক ও জনপথ বিভাগ ফিলিং স্টেশনের প্রবেশদ্বারে ভূমির জন্য ইজারা গ্রহণ প্রথা বাতিল, প্রধানমন্ত্রী ঘোষিত সকল তেল ডিপোতে ট্যাংকলরি শ্রমিকদের বিশ্রামাগার ও শৌচাগার নির্মাণ। 

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- জ্বালানি তেল পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোড়ল আ. সোবাহন, সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এম মাহবুব আলম প্রমুখ। সভায় ৬ দফা দাবিসহ তা  বাস্তবায়নের লক্ষ্যে একমত থাকার আহ্বান জানিয়েছেন তেল মালিক ব্যবসায়ীরা।

শাফিন / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়