সোনারগাঁওয়ে বিএনপির আহ্বায়ক কমিটিকে গণসংবর্ধনা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা বিএনপির আহ্বায়ক কমিটিকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আল মুজাহিদ মল্লিকের বাড়িতে তাদের সংবর্ধিত করা হয়। জামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও থানা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সোনারগাঁও থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সোনারগাঁও থানা বিএনপির সদস্য সচিব মোশারফ হোসেন, যুগ্ম আহবায়ক কাজি নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌরসভা বিএনপির আহবায়ক মো. শাহজাহান মেম্বার, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুজিবুর রহমান, মোমেন খাঁন, ফজল হোসেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরকার প্রমুখ।
প্রধান অতিথি সোনারগাঁও থানা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি মাঠের রাজনীতির একজন কর্মী। যারা মাঠে রাজনীতি করেছেন তাদের এ কমিটিতে পদ পদবি দিয়ে মূল্যায়ন করা হবে। যারা টাকা দিয়ে কেন্দ্র থেকে প্রস্তাব নিয়ে কমিটিতে আসার চিন্তা করছেন। তারা কমিটিতে আসার কথা ভুলে যান। মাঠের রাজনীতির ত্যাগী নেতাদের এ কমিটিতে মূল্যায়ন করা হবে। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ