চৌহালীর ৭ ইউনিয়নের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭টি ইউপি নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার সাতটি ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথবাক্য পাঠ করান চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন। ইউনিয়নের নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য শপথ নেন।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন আক্তার, উপজেলা আরডিও আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, উপজেলা সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম ও জাইকার প্রতিনিধি কালীকৃষ্ণ উপস্থিত ছিলেন।
নির্বাহী অফিসার নির্বাচিত সদস্যদের শপথবাক্য শেষে বলেন, আপনারা জনগনের ভোটে নির্বাচিত সদস্য জনগনের সুখ,দুঃখে আপনা পাশে থাকবেন। এবং সরকারের নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন করবেন।
এদিকে, আলাদা অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ে ৭ ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ৷ এ সময় উপস্থিত ছিলেন- খাসকাউলিয়া ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত ও বাঘুটিয়া ইউপি আবুল কালাম মোল্যা প্রমুখ ৷
শাফিন / জামান
কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত
লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
শরণখোলায় অযত্ন-অবহেলায় শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল
বারহাট্টায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
তাড়াশে আওয়ামীলীগের ‘নৈরাজ্য’ রুখতে যুবদলের বিক্ষোভ মিছিল
নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা
দেবীগঞ্জে সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের সংবাদের পর পিআইওকে বদলি
কাউনিয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার নেতাকর্মীরা
রাজারহাটে অটোমেটেড ফিশ ফিডার, এয়ারেটর ও সিসি ক্যামেরায় বাড়ছে মাছের উৎপাদন
টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিবাদ মিছিল : নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ
কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক
মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচারের পর সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল
Link Copied