ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৬-২-২০২২ বিকাল ৭:৫৭

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চতুর্থ ধাপের ১০টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ফ্রেবুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে নবনির্বাচিত সংরক্ষিত আসনের ৩০ জন সদস্য ও সাধারণ আসনের ৯০ জন সদস্য শপথ গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে শপথবাক্য পাঠ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা। সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, কৃষি অফিসার মোহাম্মদ আব্দুস ছালাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহম্মেদ রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাহাবুর রহমান প্রমুখ।

এ সময় উপজেল পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও উপজেলা নির্বাহী অফিসার শাহিদ মাহমুদ খানসহ উপস্থিত সকল অতিথি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও রংরক্ষিত আসনের মহিলা সদস্যদের উদ্দেশ্যে বলেন, সীমিত সম্পদ নিয়ে ধৈর্য্য ও সহনশীলতা নিয়ে জনগণের সেবা করতে হবে।

তারা আরো বলেন, জনগণ আপনাদের নির্বাচিত করেছে এজন্য আপনারা ভাগ্যবান। যে আশ্বাস ও প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছন সেই প্রতিজ্ঞা পুরণ করলে আপনাদের দায়মুক্তি হবে। মনে রাখবেন, আজ যদি আপনার জনগণের সাথে প্রতারণা করেন তাহলে আল্লাহর কাছে এর জন্য হিসাব দিতে হবে।

এর আগে সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ১০ জন ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রসাশক ড. ফারুক আহমেদ।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন