ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলনা বিভাগে করোনায় আরো ৫ জনের মৃত্যু


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ২:৩১

খুলনা বিভাগে বেড়েছে করোনায় মৃতের সংখ্যা, কমেছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৬৪ জনের। এর আগে, রোববার বিভাগে ৪৮২ জনের করোনা শনাক্ত এবং ৩ জনের মৃত্যু হয়েছিল। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে এক দিনে মৃতের সংখ্যায় শীর্ষে যশোর। এদিন বিভাগের মধ্যে যশোরে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে সংখ্যা ৪৬৪ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ১০৩ জনের শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ৮৬ জন ও যশোরে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।এছাড়া সাতক্ষীরায় ২৮ জন, ঝিনাইদহে ২২ জন, বাগেরহাটে ৩৪ জন, নড়াইলে ১৫ জন, মাগুরায় ৩০ জন, চুয়াডাঙ্গায় ৩৭ জন ও মেহেরপুরে ৪৪ জনের শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭৫ জন।স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৬ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৩৩০ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৩৫ জন।

শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ৩৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৬৭ জন।এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮২০ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৯০ জন।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার