ঘণ্টায় ৩৯৭ ভোট
বিশৃঙ্খলার কারণে স্থগিত হওয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৩২টি। দুপুর দেড়টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে ২ হাজার ১৮০টি। ঘণ্টায় ভোট প্রদানের হার ৩৯৬.৩৬ ভাগ। কেন্দ্রের প্সাইডিং অফিসার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সকালে থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কেন্দ্রটিতে ৮১ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ৩ হাজার ৩২ জন ভোটার ৭টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
একটি কেন্দ্রে নির্বাচন হওয়ায় পুরো উপজেলাবাসীর নজর এখন আকালুর দিকে। এ কেন্দ্রের ভোটাররাও নির্ধারণ করবেন কে হচ্ছেন আগামী পাঁচ বছরের জন্য অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান।
এ ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ৪ হাজার ৮৫৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল ইসলাম (সরকার শরীফ) আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫২৭ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন।
শাফিন / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied