সোনারগাঁওয়ে বাসচাপায় ইজিবাইক চালক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসচাপায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। নিহতের নাম সুবাস চন্দ্র দাস (৩৯)। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের ত্রিবর্দী এলাকার মেঘনা ইকোনমিক জোনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবাস চন্দ্র দাস কুড়িগ্রামের নাগেশ্বরীর দক্ষিণ রামখানা এলাকার অগন্তি দাসের ছেলে। তিনি সোনারগাঁও পৌরসভার বসুলবাগ এলাকায় ভাড়া থাকেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর ২টার দিকে মহাসড়কের ত্রিবর্দী এলাকায় ইজিবাইকটি রাস্তার অপর পাশে পা হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫৮৮৫) ইজিবাইককে ধাক্কা দিলে দুমুড়-মুচড়ে যায়। এ সময় বাসের চাপায় ইজিবাইক চালক সুবাস চন্দ্র দাস ঘটনাস্থলে নিহত হন।
তিনি আরো জানান, বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ