সুন্দরগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
অবশেষে গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ। গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামের একতা বাজারসংলগ্ন একটি বাড়িতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন চলছিল।
গোপন খবরের ভিত্তিতে উপজেলা নিবাহী অফিসার ছুটে যান ঘটনাস্থলে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ছোটাছুটি করে পালিয়ে যান উপস্থিত সকলে। ওই বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে হলুদ শাড়ি পরা অবস্থায় ওই ছাত্রী এবং তার মাকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হয়। রাতেই ভ্রামম্যাণ আদালত বসিয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় মা ও মেয়েকে।
এ সময় বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, ইউপি সদস্য রেজাউল ইসলাম, আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও প্রধান শিক্ষক শাহজান মিঞা, সাধারন সম্পাদক ও প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, বেলকা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মজিবুর রহমান মজি উপস্থিত ছিলেন।
ওই ছাত্রীর মা জানান, দীর্ঘদিন থেকে প্রতিবেশী এক বখাটে যুবক তার মেয়েকে যৌন হয়রানি করে আসছিল । সে কারণে তারা মেয়েকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য চেয়ারম্যানকে পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
এমএসএম / জামান
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
Link Copied