ইউক্রেনে যুদ্ধ এড়াতে পুতিনের কাছে যাচ্ছেন ম্যাক্রোঁ
পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সিদ্ধান্ত ঘিরে ইউরোপে তৈরি হওয়া যুদ্ধংদেহী পরিস্থিতি প্রশমনে রাশিয়া সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ম্যাক্রোঁর এই বৈঠক থেকে সিদ্ধান্তমূলক কোনো অগ্রগতি আশা করছে না রাশিয়া। তবে ম্যাক্রোঁ ইউরোপে উত্তেজনা প্রশমনের উপায় প্রস্তাব করতে পারেন বলে জানিয়েছে ক্রেমলিন।
এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আলোচনায় ইউক্রেন সংকটই প্রাধান্য পেতে যাচ্ছে। মস্কো ইউক্রেনে হামলার পরিকল্পনা অস্বীকার করেছে। তবে ন্যাটোতে ইউক্রেনকে কখনই যোগদান করতে দেওয়া হবে না, এমন অঙ্গীকারসহ পশ্চিমাদের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চায় রাশিয়া।
যদিও পশ্চিমা নেতারা রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এর পরিবর্তে অস্ত্র নিয়ন্ত্রণের মতো অন্যান্য সংকট নিয়ে আলোচনায় তারা আগ্রহী বলে জানিয়েছেন।
ইউক্রেন ঘিরে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে পুতিনের কাছ থেকে ম্যাক্রোঁ প্রতিশ্রুতি চাইতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পেসকভ বলেছেন, ‘এক বৈঠকে সিদ্ধান্তমূলক অগ্রগতির আশা করা খুবই জটিল।’
তবে তিনি বলেছেন, রাশিয়া উত্তেজনা কমানোর ব্যাপারে কিছু ধারণা সম্পর্কে অবগত আছে; যেগুলো নিয়ে ম্যাক্রোঁ আগে কথা বলেছিলেন এবং প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনার পরিকল্পনা করেছিলেন।
পশ্চিমা সরকাররা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে কথা বলা অব্যাহত রাখায় উত্তেজনা হ্রাসের বিষয়ে আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। মস্কো নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে গত কয়েক দিন ধরে যে দাবি জানিয়েছে সেসবের ব্যাপারে নতুন কোনও কিছুই শুনতে পায়নি। পেসকভ বলেন, আমাদের পশ্চিমা আলোচকরা এই বিষয়টি উল্লেখ করতে চান না।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ