ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে ইউপি চেয়ারম্যানের হাতে কৃষক খুন


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ৭-২-২০২২ রাত ৮:৩৯

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মড়হ গ্রামে মাটির রাস্তা পুনঃনির্মাণের সময় বাধা প্রদান করায় অজিউল্লাহ (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অজিউল্লা মড়হ পশ্চিমপাড়ার মৃত আব্দুল মুনাফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মড়হ গ্রামের একটি কাঁচা সড়ক পুনঃনির্মাণের কাজ শুরু হয়। অজিউল্লাহ মিয়া রাস্তার কাজে বাধা দিলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য মড়হ পশ্চিম পাড়ায় লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহিন উদ্দিন চৌধুরী তার দলবল নিয়ে আসেন। এ সময় অজিউল্লাহকে ডেকে নেন চেয়ারম্যান। চেয়ারম্যান তাকে জায়গাটি ছেড়ে দিতে বলেন। অজিউল্লাহ এতে রাজি না হওয়ায় চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী তাকে বেদম মারধর করে। জীবন বাঁচাতে পার্শ্ববর্তী বাড়িতে পালালে ওখানেও আক্রমণ করে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। এলাকার লোকজন অজিউল্লাহকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে জানতে লক্ষণপুরের চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল করিম জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে আবারও বালু উত্তোলনের মহোৎসব

কুড়িগ্রামে নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষক বদলির আদেশ স্থগিত

জমিসংক্রান্ত বিরোধে চলাচলের পথ ও সাঁকো বন্ধ: খালের পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থী

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা