সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরতে তৃণমূলের নেতাকর্মীদের কাজ করতে হবে : সাংসদ বাবু
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ, সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরতে আওয়ামী লীগসহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায় থেকে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে চলমান ভিশন-২০৪১ সফল করার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আক্তারুজ্জামান বাবু আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে শেষ করা যায়নি। কারণ আত্মত্যাগীরা আওয়ামী লীগ করে। বাংলাদেশে তৃনমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত এক একটি নেতাকর্মীর হৃদয়ে বাস করে বঙ্গবন্ধু। কোন পরাজিত শক্তি বঙ্গন্ধুর প্রতি সেই ভালোবাসা কমাতে পারবে না। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমুল থেকে কেন্দ্রীয় পর্যায়ের সকল কর্মীর আত্মনিয়োগে আওয়ামী লীগ টিকে রয়েছে এবং থাকবে। তৃণমূলের নেতাকর্মীরা শেখ হাসিনার বিশ্বস্ততার জায়গা। সেই তৃণমূলকে সংগঠিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড. শেখ মোশাররফ হোসেনর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আ’লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাস্টার কফিল উদ্দিন, ফজর আলী, জিয়াদ আলী, খয়রুল আলম, নির্মল কুমার দাস, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আব্দুস সামাদ গাজী, আছের আলী মোড়ল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমদাদুল হক টিটু, রোকনুজ্জামান কাজল, হুমায়ুন কবির হিরো, আক্তারুল ইসলাম সৌরভ, জেড এম হুমায়ুন কবির নিউটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
প্রতিনিধি সভা শেষ একই স্থানে সকলের উপস্থিতিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অসচ্ছল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এমএসএম / জামান
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল