ঋণ করে জুয়া : পরিশোধ করতে না পেরে যুবকের বিষপান
টাঙ্গাইলের ভূঞাপুরে ঋণ করে জুয়া খেলার পর টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন এক যুবক। গতকাল বুধবার রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের চরবিহারি গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ জুন) মৃতদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত যুবকের নাম শরীফ (৩৫)। তিনি ওই গ্রামের উখিলা শেখের ছেলে।
গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, শরীফ বিভিন্ন এলাকায় গিয়ে জুয়া খেলতেন। জুয়া খেলায় তিনি প্রায় সাত লাখ টাকা জুয়াড়িদের কাছ থেকে ঋণ করেন। ওই ঋণের টাকা বুধবার রাতেই দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব গণমাধ্যমকর্মীদের জানান, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’