ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে অনূর্ধ্ব ১৪ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৮-২-২০২২ দুপুর ১:৩৩
ফরিদপুরে জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, সারাবছর যাতে বিভিন্ন ধরনের খেলাধুলা করা হয় সেই ব্যবস্থা করা হবে। ফরিদপুরের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আবেদন করেছি আরো স্টেডিয়াম করার জন্য। 
 
মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) সকালে শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৪ জাতীয়  বয়সভিত্তিক ক্রিকেটের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
 
তিনি আরো বলেন ,  প্রত্যেকটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে এবং প্রত্যেকটি জেলায় একটি করে ক্রীড়া কমপ্লেক্স তৈরি  হবে।যাতে সারা বছর সব ধরনের খেলাধুলার ব্যবস্থা থাকবে এবং প্র্যাকটিসের ও  সুযোগ থাকবে।আমাদের তরুণ প্রজন্ম কে খেলার মাঠে ফিরে আনতে হবে। তিনি বলেন সারা পৃথিবীতে এদেশের খেলোয়াড়রা প্রাধান্য বিস্তার করবে । আমাদের মেয়েরাও যাতে সারা বছর ধরে খেলাধুলা ও প্র্যাকটিস  করতে পারে  সে ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই মেয়েরা জাতির জন্য অনেক সাফল্য বয়ে এনেছে ‌ অনুরূপ ছেলেরাও ক্রীড়াঙ্গনে বাংলাদেশের হয়ে  সাফল্য এনেছেন।
 
পরে তিনি প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রিকেট কমিটির সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক (ভোলা মাস্টার) এর  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের  অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন লজিস্টিক  শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক ফিরোজ, বিভাগীয় হেড কোচ মোখলেসুর রহমান বাবলু, ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী আজগর মানিক, ফরিদপুর  ডি এস এ ও ডি এস এ র সদস্য অমরেশ সাহা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। 
 
 অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু।উল্লেখ্য,  অনূর্ধ্ব ১৪  ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে এই  স্টেডিয়ামে দুদিনের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এতে মোকাবেলা করছে ঢাকা মেট্রো ও সিলেট ডিভিশন। প্রতিদিন ৯০  ওভার করে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

শাফিন / শাফিন

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার