ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রূপগঞ্জে জমির মালিকদের বিক্ষোভের মুখে মেট্রোরেল কর্মকর্তারা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২২ দুপুর ৩:৫৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অধিগ্রহণকৃত মেট্রোরেল এমআরটি লাইন-১-এর  বিল না দিয়ে সীমানা বুঝিয়ে নিতে এলে জমির মালিকদের বাধা ও বিক্ষোভের মুখে পড়েন জেলা প্রশাসন ও মেট্রোরেল কর্মকর্তারা। এ সময় স্থানীয় জমি মালিকরা অধিগ্রহণকৃত জমির সঠিক বিল পরিশোধের দাবিতে কর্মকর্তাদের সামনেই দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে বিক্ষোভ ও বাধার মুখে জেলা প্রশাসন ও মেট্রোরেল  কর্মকর্তারা চলে যান। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী মৌজা এলাকায় এ ঘটনা ঘটে। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন কর্তৃপক্ষের দাবি, কারো বাধা নয়; বরং প্রজেক্ট পরিদর্শন করতে এসেছিলেন তারা।
 
প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, সামসুল হক মুন্সি, আমিনুল ইসলাম ঝিনু, আব্দুল আউয়াল ভূঁইয়া, মনিরুজ্জামান ভূঁইয়াসহ অনেকে। 
 
বক্তারা বলেন, আমরা সরকারে উন্নয়নের অংশিদার হতে চেয়েছি, তাই জমি অধিগ্রহণ করায় খুশি হয়েছিলাম। তবে জমির মুল্য বুঝে না পেয়ে জমি ছেড়ে দেব তা মেনে নেবনা। আমাদের জমির ৮০ ভাগ বিল পরিশোধ না করা হলে আমরা জমি ছাড়বো না। ৩২০ বিঘা জমি থেকে মাত্র ২ বিঘার বিল দিয়ে পুরো জমি নারায়ণগঞ্জ এলএ শাখা বুঝে নিতে চায় এতে স্থানীয় বাসিন্দা ও জমি মালিকরা চরম ভোগান্তিতে পড়বেন। জমির বিল না দিয়ে জমি থেকে আমাদের তুলে দিলে কোথায় যাবো? বরং বিল দিলে ওই বিল দিয়ে অন্য এলাকায় জমি কিনে ঘর বাড়ি করতে পারবো। এখন ওই বিল না দিয়ে জমি বুঝে নিতে চাইলে কোনোক্রমেই দেয়া হবে না। এছাড়া আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছি। ওই রিটের রায় না আসা পর্যন্ত তাদের জমি নিতে দেব না। 
 
বক্তারা আরো বলেন, অধিগ্রহণ এলাকায় কবরস্থান, মসজিদ, মাদরাসাসহ ৬ শতাধিক ঘর বাড়ি রয়েছে। এসব ঘর
বাড়িসহ সরকার অধিগ্রহণ করেছেন। কিন্তু এখনো বিল বুঝিয়ে দেয় নাই।  ফলে এসব প্রতিষ্ঠান স্থানান্তর করতে আগে বিল প্রয়োজন। অথচ মেট্রোরেলের লোকজন জেলা প্রশাসনের লোকজন নিয়ে জমি বুঝিয়ে নিতে আসছে। এতে আমরা জমি মালিকরা  চরম দুশ্চিন্তায় রয়েছি। 
 
এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এডিসি রাজস্ব তোফাজ্জল হোসেন বলেন, আমরা রূপগঞ্জের মেট্রোরেল এমআরটি লাইন ১ প্রজেক্ট পরিদর্শন করতে গিয়েছি। কারো বাঁধার শিকার হয়নি। তবে স্থানীয়দের দাবী দাওয়ার কথা শুনেছি। আনুষ্ঠানিক তাদের দাবী লিখিতভাবে জানালে বিষয়টি সুরাহার করা হবে। 
 
মেট্রোরেল এমআরটি লাইন ১ এর ডেপুটি সেক্রেটারি হাফিজুর রহমান বলেন, আমরা জমি বুঝে নিতে আসিনি। পরিদর্শন করতে এসেছিলাম। জমি মালিকদের সঙ্গে সব বিষয় সমাধান করা হয়েছে। 

শাফিন / জামান

গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার

হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া

শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ

অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর