ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৮-২-২০২২ রাত ৮:২২
২০০৫ সালের ১৭ আগস্ট চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২য়) বিচারক লুৎফর রহমান শিশির এ রায় প্রদান করেন। রায়ের পর কড়া নিরাপত্তায় আদালত চত্বর থেকে তাকে কারাগারে নেয়া হয়। দণ্ডপ্রাপ্ত শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিব বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পঞ্চকরণ গ্রামের আলতাবের ছেলে।
 
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা চালানো হয়। চুয়াডাঙ্গায় চালানো ওই সিরিজ বোমা হামলায় অংশ নেয় শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিব। এরপর চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম আসামি শায়খুল ইসলামকে ২০০৬ সালের ২৭ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ।
 
প্রথমে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সদর থানার এসআই আব্দুল মোতালেব। পরে মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেন জেলা গোয়েন্দা শাখার তৎকালীন এসআই কামরুজ্জামান খান। ২০০৭ সালের ৮ মার্চ আদালতে চার্জশিট দিলে ১৮ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার মামলার আসামি শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি গিয়াসউদ্দিন।
 
আসামির উপস্থিতিতে রায় প্রদান করা হয়। এরপর কড়া নিরাপত্তায় তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।

এমএসএম / জামান

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ