পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা প্রদান
খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহয়তাস্বরূপ ৫ লাখ টাকার চেক পেয়ে আবেগাপ্লুত হযে হার্টের রোগী গোলবুনিয়ার সঞ্জয় সরদার (৫৫) বললেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি বাবুর ঋণ পরিশোধ করতে পারব না। ৫০ হাজার টাকার চেক পেয়ে একই অনুভুতি প্রকাশ করলেন পৌরসভার আ. মজিদ বয়াতী (৬০)।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে খুলনা-৬ আসনের এমপি মো. আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে পাইকগাছার ১৯ জন অসুস্থ নারী-পুরুষের মাঝে ১৫ লাখ ২০ হাজার টাকার এসব চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে ও উপজলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, আ. মান্নান গাজী, আ’লীগ নেতা শংকর দেবনাথ, নির্মল অধিকারী, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও দুই লাখ টাকার সহয়তাপ্রাপ্ত ভারতে চিকিৎসাধীন পৌরসভার বাসিন্দা দেবব্রত রায়ের মেয়ে উর্মি রায়সহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামীগ লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, পঞ্চানন সানা, বিভুতীভূষণ সানা, ইকবাল হোসেন খোকন, দিলীপ ঢালী, শাহিন সানা, সায়েদ আলী মোড়ল কালাই, মহিলা আ'লীগ নেত্রী শেখ জুলি, নাজমা কামাল, সুমাইয়া ইয়াসমিন লতা, যু্বলীগ নেতা এমএম আজিজুল হাকিম, বিশ্বজিৎ রায়, আ. রাজ্জাক রাজু, আকরামুল ইসলাম,আমান সরদার, ইউপি সদস্য হাসানুজ্জামান, প্রভাষক বাবলুর রহমান, প্রসেন ঢালী, গৌতম রায়, মৃঙ্গাঙ্ক বিশ্বাস, ছাত্রলীগ নেতা মানিক, নয়ন, রনি, সাব্বির, বিলাসসহ অনেকে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত