ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ৪০ কোটি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-২-২০২২ সকাল ৯:৩৮

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে। এর মাঝে মারা গেছেন ৫৭ লাখ ৮১ হাজার এবং সুস্থ হয়েছেন ৩২ কোটি ৭ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছে ২৪ লাখ ২৩ হাজার ৩৪৪ জনের। এর ফলে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ কোটি ৪ লাখ ২৮ হাজার ৭১৮ জনে। এ সময় করোনায় মারা গেছেন ১৩ হাজার ৩০৮ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৮১ হাজার ৭৬৯ জনে।

ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি ২ হাজার ৭৭৭ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৩২ হাজার ৪৪৩ জনের। দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৬৯ জন।

তবে এ সময়ে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন জার্মানিতে। দেশটিতে ২৪ ঘণ্টায় ২ লাখ ১২ হাজার ৭২৪ জন আক্রান্ত এবং ২৩১ জনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৪০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন। তাদের মাঝে ২৮ হাজার ৬৭০ জন মারা গেছেন এবং ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন করোনা থেকে সেরে উঠেছেন।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী