ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

৫ মাস পর হংকংয়ে করোনায় মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-২-২০২২ দুপুর ১০:৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হংকংয়ে এক বয়স্ক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত পাঁচ মাসের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ভূখণ্ডটিতে এটিই প্রথম কোনো প্রাণহানির ঘটনা।

হংকংয়ের হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে চীনের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটিতে সংক্রমণ পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে হংকং কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় মারা যাওয়া ৭৩ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তির সময় প্রাথমিকভাবে তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন।

অবশ্য বয়স্ক ওই রোগীর মৃত্যু করোনার কারণেই হয়েছে বলে স্বীকৃতি দেওয়া হবে কি না তা এখনও নিশ্চিত নয়। কারণ হাসপাতালে ভর্তির সময় প্রাথমিক পরীক্ষায় তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত বলে শনাক্ত হলেও তার মৃত্যুকে করোনায় মৃত্যু বলে শ্রেণিবদ্ধ করতে হলে আরও পরীক্ষা প্রয়োজন। আর সেটি হলে তিনি হবেন হংকংয়ে করোনায় প্রাণ হারানো ২১৪তম ব্যক্তি।

২০২০ সালে করোনা মহামারির শুরু থেকে এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্রে প্রায় ১৬ হাজার ৬০০ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন দুইশোর কিছু বেশি। বিশ্বের অন্যান্য বড় শহরের তুলনায় যা অনেক অনেক কম।

হংকংয়ের নেতা ক্যারি লাম জানিয়েছেন, ভাইরাসের সঙ্গে বসবাসের জন্য হংকং এখনও উপযুক্ত নয়। কারণ ভূখণ্ডটির ৫০ শতাংশেরও বেশি বয়স্ক মানুষ এখনও কোনো টিকাই নেননি।

তবে ৭৫ লাখ জন সংখ্যার এই অঞ্চলটির প্রাপ্তবয়স্কদের প্রায় ৮০ শতাংশ এখন পর্যন্ত অন্তত একটি ডোজ করে টিকা পেয়েছেন। তবে সেখানকার বহু বয়স্ক মানুষ টিকা নিতে আগ্রহী নয়।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী