ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা মহামারীতে মোট প্রাণহানি হয়েছে ৫৪৩ জনের । এছাড়াও নতুন করে শনাক্ত হয়েছেন ১১৯ জন।
ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনজনের প্রাণহানি হয়েছে। জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র্যাপিড এন্টিজেন টেস্ট করানো হয়েছে ২৮৯ জনকে। এরমধ্যে করোনা রোগী নতুনভাবে শনাক্ত হয়েছেন আরো ১১৯ জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪১.১৭। এই নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৯৭ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২ হাজার ৫১৩ জন আর প্রাণহানি হয়েছে ৫৪৩ জনের।
ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, গত কয়েক দিন ধরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী শনাক্তের হার। আজকের দিন (বুধবার) পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছেন ৪৬২ রোগী এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮ জন।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied